Weather Update

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে! শিবরাত্রি পর থেকে তাপমাত্রা বৃদ্ধির লক্ষণ

উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। রবিবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী সাতদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬

পশ্চিমবঙ্গে এখন কার্যত বসন্তের ছোঁয়া। এখনও ভোরে ও রাতে শীতের আমেজ অনুভূত হলেও রবিবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করবে। যার ফলে শীত বিদায় একেবারে নিশ্চিত। 

পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে রবিবারের মধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপ সেখানে তৈরি হতে পারে। 

দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার কোন সতর্কবার্তা নেই। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৫ থেকে ১৬ ডিগ্রি মধ্যেই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। শিবরাত্রির পর থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। 

উত্তরবঙ্গের আপাতত বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের এক থেকে দু'টি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ফলে দৃশ্যমানতা সামান্য কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি ও পাহাড়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস থাকছে। রবিবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। 

কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ৩৭ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share