Thread of Bomb Blast

দিল্লির পর কলকাতায় বিমানবন্দরে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে বোম্ব স্কোয়াড

খবর পেয়েই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে বিস্তারিত তল্লাশি শুরু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪

কলকাতা থেকে শিলং যাওয়ার একটি ইন্ডিগো বিমানে শনিবার বোমাতঙ্ক ছড়ায়। সকাল ন'টা পাঁচ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে উড়ানের কথা ছিল ফ্লাইটটির। বোর্ডিং চলাকালীন এক কেবিন ক্রু বিমানের শৌচাগারে একটি চিরকুট খুঁজে পান, যেখানে বোমা বিস্ফোরণের হুমকি লেখা ছিল।

খবর পেয়েই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত যাত্রীদের বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে বিস্তারিত তল্লাশি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি, তবে তল্লাশি চলছে।

জানা গিয়েছে, ৭৫ আসনের এই বিমানটি উড়ানের জন্য প্রস্তুত ছিল। চিরকুটে বোমা থাকার উল্লেখ থাকায় সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয় এবং নিরাপত্তা প্রোটোকল মেনে সব যাত্রীকে নামানো হয়। কে বা কারা শৌচাগারে ওই চিরকুট রেখে গিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share