Special Intensive Revision

হুগলিতে শুনানি কেন্দ্রে অশান্তি করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

বিজেপি কর্মীদের অভিযোগ, শাসক দল এসআইআর-এর কাজে বাঁধা দিচ্ছে। বিজেপি কর্মীদের 'ফর্ম-৭' জমা দিতে দিচ্ছে না। জায়গায় জায়গায় শুনানি কেন্দ্রে গিয়ে অশান্তি বাধানীর চেষ্টা করছে।

বিজেপির বিক্ষোভ মিছিল।
নিজস্ব সংবাদদাতা, বলাগর
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ প্রায় শেষের দিকে। তা নিয়ে ক্রমেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একদিকে শুনানি নিয়ে মানুষকে হয়রানি হতে হচ্ছে বলে অভিযোগ শাসকদল তৃণমূল। অন্যদিকে, তৃণমূল এসআইআর-এর কাজে বাঁধা দেওয়ার অভিযোগ নিয়ে সরব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এ বার শুনানির কাজে শাসকদলের দাদাগিরি ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে বলাগর ডিএম অফিস অভিযান করা হয়। 

সোমবার হুগলির বিজেপি কর্মীরা ডিএম অফিস অভিযান করে। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপি নেতাকর্মীরা ডেপুটেশনও দেয়। তাঁরা প্রথমে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে সদর মহাকুমা শাসক অফিসে যায়। এ দিন দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন তাঁরা। 

বিজেপি কর্মীদের অভিযোগ, শাসকদল এসআইআর-এর কাজে বাঁধা দিচ্ছে। বিজেপি কর্মীদের 'ফর্ম-৭' জমা দিতে দিচ্ছে না। জায়গায় জায়গায় শুনানি কেন্দ্রে গিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে তাঁরা। এরপর বিজেপির কর্মীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডিএম অফিসে ডেপুটেশন দিয়ে আসে।


Share