BJP

বিজেপি সরকার আসতেই উৎসবের অমেজ, নদিয়ায় হল বিশাল বিজয় মিছিল

এ দিন রবিবাসরীয় দুপুরে নদিয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত খেজুরবাগান গ্রামে বিশাল বিয়োল মিছিল বের করেন বিজেপি সমর্থকরা। বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে জয় উদযাপন করেন।

বিজেপি মহিলা কর্মী-সমর্থকরা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৮:৩৬

শনিবার এ রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপরে উৎসব শুরু হয়েছে। এ বার নদিয়া জেলার নবদ্বীপ ব্লকের ১৯৪ ও ১৯৫ বুথের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির এক বিশাল বিজয় মিছিল করলেন। 

রবিবাসরীয় দুপুরে নদিয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের অন্তর্গত খেজুরবাগান গ্রামে বিশাল বিয়োল মিছিল বের করেন বিজেপি সমর্থকরা। বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া আবির মেখে জয় উদযাপন করেন। মিছিলটি খেজুরবাগান হয়ে, মাজদিয়া বিলের পাড় হয়ে, বেলেডাঙ্গা বাজার হয়ে, কলাতলা মোড় হয়ে, বেলতলা বাজার হয়ে শেষ হয়। তার পর খেজুরবাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একটি সভার আয়োজন করা হয়। 

মিছিলের শুরুতেই মহিলা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছে। এ দিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল তিন-এর যুব মোর্চার সভাপতি পিন্টু দেবনাথ, ১৯৪ নম্বর বুথের সভাপতি প্রদীপ দাস, ১৯৫ নম্বর বুথের বুথ সভাপতি প্রদীপ দেবনাথ, ১৯৬ নম্বর বুথের সভাপতি সজল দাস।


Share