Murder Case

ছেলে ধরা সন্দেহে পুড়িয়ে মারার চেষ্টা! একসঙ্গে ২৫ জনের সাজা ঘোষণা করল আদালত, দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরা সন্দেহে মারধোর করা হয়। গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মরার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় গাড়ির চালকের মৃত্যু পর্যন্ত হয়েছিল।ক্রমেই রনক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি।

চুঁচুড়া আদালত।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৭

বলাগড়ে ছেলে ধরা সন্দেহে পুড়িয়ে খুনের ঘটনায় দোষী ২৫ জনের সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবারই আদালতে এই ২৫ জন দোষী সাব্যস্ত হয়েছিল। এদের মধ্যে ৫ জন মহিলা ছিলেন। শুক্রবার ফাস্ট ট্রাক আদালত এদের মধ্যে দু'জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে। বাকি ২৩ জনের সাত বছর সাজা ঘোষনা করেছে চুঁচুড়া আদালত।

জানা গিয়েছে, এই মামলায় মূল অভিযুক্ত গোপাল রায় ও পূর্নিমা মালিককে যাবজ্জীবন সাজ দেওয়া হয়েছে। বাকি ২৩ জনের সাত বছরের জেলের সাজা দেয় আদালত। আজ তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীযূষকান্তি রায়।

২০১৭ সালের ২১ জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়। গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মরার চেষ্টা করা হয়েছিল। ঘটনায় গাড়ির চালকের মৃত্যু হয়েছিল।

পুলিশ উদ্ধার গেলে তাঁদের ওপরের আক্রমন করা হয়। এক সিভিক ভলেন্টিয়ার তীর বিদ্ধ হন। আহত হন ১১ জন পুলিশকর্মী। এই মামলায় পুলিশকর্মী ও আহতদের নিয়ে প্রায় ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল।


Share