CPIM

এমন একজন কর্মী হারানো মানে, সন্তান হারানোর সমতুল্য,’ প্রতিক উর প্রসঙ্গে মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক

সেলিম বলেন, "এ ধরনের কোন সদস্যকে হারানোর প্রশ্ন আসলে আমার কাছে তা সন্তান হারানোর যন্ত্রণার মতন সমান।"

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৯

বেশ কিছু দিন ধরেই প্রতিক উর রহমান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এর কাছে রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি লিখেছেন তিনি। তারপর থেকেই দলের রাজ্য সম্পাদক-সহ দলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন ছাত্রনেতা। এ বার প্রতিক উর রহমানকে নিয়ে আবেগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, “এ ধরনের কোন সদস্যকে হারানোর প্রশ্ন আসলে আমার কাছে তা সন্তান হারানোর যন্ত্রণার মতন সমান।”

এ দিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, একটি নতুন প্রজন্মের ছেলে বা মেয়েকে তৈরি করতে গেলে অনেক সংগ্রাম, আন্দোলন, লড়াই-এর মধ্যে তাকে তৈরি করতে হয়। পরবর্তী ক্ষেত্রে সেই মানুষটি যেন দীর্ঘদিন ধরে পার্টিকে নেতৃত্ব দিতে পারে। তিনি বলেন, "এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। এত কিছু করে পরে যদি তাকে আটকে না রাখা যায় তবে সন্তান হারানোর মতো যন্ত্রণা তৈরি হয়। রাজ্য কমিটিতে এই প্রস্তাবটি রাখতে গিয়ে আমার ঠিক তেমন যন্ত্রণা হয়েছে।" 

তিনি আরও জানান, এই ধরনের কোন ঘটনা ঘটলে মা যেমন তার সন্তানের মৃতদেহ আটকে রাখে ঠিক তেমন করেই আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, "গত দেড়-দু’মাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল । অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়। যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম। কিন্তু সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় । পরে জানতে পারি আরও শুধু যোগাযোগ বাড়ছে। পার্টির তরফে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেব।”


Share