Fire Incident

গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, সর্বশান্ত তাঁত ব‍্যবসায়ী

নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে এক তাঁত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা। পাওয়ার লুম পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কুরবান শেখের পরিবারের।

আগুনে পুড়ে যাওয়া তাঁত ঘর
নিজস্ব সংবাদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬

গভীর রাতে ঘরে জ্বলছে দাউ দাউ করে আগুন। আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে চোখে মুখে আতঙ্কের ছাপ পরিবারের প্রত্যেকটি সদস্যের। নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের এই ঘটনাটি ঘটেছে।

ওই ওয়ার্ডের বাসিন্দা কুরবান শেখের দাবি, গতকাল সন্ধ্যার পরে রমজান সেরে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েছিলেন। তারপর সূর্য ওঠার আগেই দেখতে পান তাদের তাঁত ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তা দেখে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসে। তাঁরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে ঘরের মধ্যে থাকা একটি পাওয়ার লুম তাঁত আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। কুরবান শেখের অভিযোগ,এমনি এমনি কিছুতেই আগুন লাগতে পারে না, কেউ বা  কারা ইচ্ছাকৃত ভাবে এই আগুন লাগিয়েছে। যদিও তাঁরা জানিয়েছেন, তাঁদের কোনোও শত্রুতা নেই। তাঁত বুনেই কোন রকমে সংসার চালান। তার ওপর চলছে রমজান মাস। প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় বর্তমানে প্রবল সমস্যার মুখে পড়েছেন তাঁরা। 

শুক্রবার এই ঘটনায় পরিবারের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার ঘটনায় কারা যুক্ত তার স্পষ্ট করা যায়নি। অন্যদিকে, গোটা পরিবারে আতঙ্কের মধ্যে রয়েছেন ।


Share