Mahua Maitra

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট, নিম্ন আদালত থেকে মামলা সরিয়ে অন‍্যত্র পাঠানোর নির্দেশ ডিভিশন বেঞ্চের

ভাবাবেগে আঘাত লেগেছে। তা নিয়ে এক মহিলা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সেই মামলায় ডেকে পাঠানোর হয়। কিন্তু তিনি না এলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

মহুয়া মৈত্র।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৬

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মামলা সরিয়ে নির্দিষ্ট আদালতে পাঠানোর নির্দেশ দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিধাননগরের এমপি-এমএলএ আদালতে পাঠানো হয়েছে।

সেনাবাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়েছে। এ ছাড়াও, মহিলাদের তুলসীমালা, বোরখা এবং হিজাব পরানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। অভিযোগ, তিনি নারীর শালীনতা ক্ষুন্ন হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তা নিয়ে এক মহিলা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সেই মামলায় ডেকে পাঠানোর হয়। কিন্তু তিনি না এলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং অর্যক দত্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আদালত কৃষ্ণনগর আদালতের এই মামলায় যাবতীয় যা নির্দেশ দিয়েছিল তা খারিজ করে দিয়েছে। মামলাটি বিধাননগরের এমপি-এমএলএ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আবেদনকারীর আইনজীবীর বক্তব্য, মহুয়া মৈত্র সাংসদ। তাই এই মামলা শুনানির এক্তিয়ার কৃষ্ণনগর আদালতের নেই। এই মামলাটি এমপি-এমএলএ আদালতে পাঠানোর আবেদন জানান। মহুয়ার দাবি মেনে মামলাটি নির্দিষ্ট আদালতে পাঠিয়ে দিয়েছে।


Share