Special Intensive Revision

‘হোয়াটসঅ‍্যাপ কমিশন,’ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির সওয়াল করতে গিয়ে নির্বাচন কমিশনকে বলললেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে যদি পাঁচ মিনিট সময় দেওয়া হোক।আমি বলতে পারি। আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। তাই বিষয়টি ব্যাখ্যা করে বলতে পারি।"

সুপ্রিম কোর্টে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৩

জাতীয় নির্বাচন কমিশনকে 'হোয়াটসঅ‍্যাপ কমিশন' বলে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এফআইআর) সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ শুনানি হয়েছে। সেই শুনানির সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী এ-ও বলেছেন, বিজেপি শাসিত রাজ‍্যগুলি থেকে অবজার্ভার নিয়োগ করা হয়েছে। রাজ‍্যের মানুষকে পিষে মারার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন মমতা।

বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করতে সকালেই চলে আসেন। ৩৭ নম্বরে ছিল তাঁর দায়ের করা মামলাটি। মুখ্যমন্ত্রীর কথায়, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। ভোটারদের নাম যুক্ত করা নয়, শুধুমাত্র নাম বাদ দিতেই এসআইআর করা হচ্ছে। বেছে বেছে পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে বলেও আদালতকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতকে জানান, ‘’নির্বাচন কমিশনকে ছ'-ছ'টি চিঠি লিখেছি। কিন্তু কোনও জবাব পাননি।’’ এর পরেই তিনি নির্বাচন কমিশনকে 'হোয়াটসঅ্যাপ কমিশন' বলে আক্রমণ করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ইআরও-দের এনে নাম বাদ দেওয়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআর-এর শুনানি শেষ হতে আর চার দিন বাকি রয়েছে। অথচ তথ‍্যগত ভুলত্রুটি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা প্রায় ৭০ লক্ষ মানুষের এখনও শুনানি হয়নি। এত কম সময়ের মধ্যে কী করে শুনানি সম্ভব হবে, গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠছিল। এ দিন আদালতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ব্যানার্জী-বন্দ্যোপাধ্যায়, মুখার্জী-মুখোপাধ্যায় হয়ে গিয়েছে, দত্ত-দত্তা হয়ে গিয়েছে। বিয়ের পর মেয়েদের পদবী বদলকেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।


Share