Police Injured

মাদক পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, তলোয়ার-বন্দুক নিয়ে হামলা, জখম বেশ কয়েক জন পুলিশকর্মী

ঘটনায় মাদক পাচারকারী ইসমাইল শেখ, শহিদ খান, আয়াজ খান, আসিফ খান-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা বাধানোর চেষ্টা, কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধাদানের অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০

মাদক পাচারকারীদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। নভি মুম্বইয়ে ঘটনাটি ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের পুলিশের একটি দল অভিযান চালায়। তখনই পুলিশের ওপর মাদক পচারকারীরা চড়াও হয়। অভিযোগ, বন্দুক, তলোয়ার, হকি স্টিক নিয়ে পুলিশকর্মীদের মারধর করা হয়েছে। ঘটনায় কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, সহকারী পুলিশ কমিশনার কিরণ মান্দ্রের নেতৃত্বে ১০ জনের একটি দল উলভেতে পৌছোয়। সেখানে যেতেই তাঁরা দেখেন, ১৫-২০ জন দুষ্কৃতী তাঁদের দিকে এগিয়ে আসছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ইসমাইল শেখ এবং শহিদ খান নামে দু’জনকে শনাক্ত করা গিয়েছে।

গত শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেই দিন রাতে পাচারকারীদের দেখে রাস্তা আটকে দাঁড়ায়। অভিযোগ, সেই সময় পাচারকারীরা পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। এক পুলিশ আধিকারিকের কাঁধে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে। বন্দুক দেখিয়ে পুলিশকর্মীদের রাস্তা ছাড়তে বাধ্য করেছেন অপর জন। হকি স্টিক দিয়ে মারধর করা হয়ে কয়েক জন পুলিশকর্মীকে। এসিপি মহেন্দ্রকে মোটরবাইক দিয়ে পিষে দেওয়ার করয়েছে বলেও অভিযোগ।

ঘটনায় মাদক পাচারকারী ইসমাইল শেখ, শহিদ খান, আয়াজ খান, আসিফ খান-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা বাধানোর চেষ্টা, কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধাদানের অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


Share