Assembly Election

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে ১২ কিলোমিটার দৌড়ালেন তৃণমূল প্রার্থী, অভিনব প্রচার করলেন কেশিয়াড়ির প্রার্থী রামজীবন মান্ডি

নির্বাচনের আবহে তৃণমূল প্রার্থীর এই অভিনব ‘দৌড়-প্রচার’ কার্যত নজর কাড়ল অনেকেরই। যদিও ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়বে তা জানতে অপেক্ষা করতে হবে সেই ৪মে পর্যন্ত।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দাঁতন
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৮:১১

বিধানসভা নির্বাচনের প্রচারে এ বার পশ্চিম মেদিনীপুর দাঁতনে জনসভা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন সাতসকালে স্যান্ডো-গেঞ্জি হাফপ্যান্ট পরে ১২ কিলোমিটার রাস্তায় দৌড়তে দেখা গেল তৃণমূলের কেশিয়াড়ির প্রার্থী রামজীবন মান্ডিকে।

বুধবার সকালে দাঁতনের মনোহরপুর থেকে শুরু করে অভিষেকের সভাস্থল দাঁতন ঘোলাই মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দৌড়ে পৌঁছলেন এই তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। দৌড়ানোর পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাঁকে। 

নির্বাচনের আবহে তৃণমূল প্রার্থীর এই অভিনব ‘দৌড়-প্রচার’ কার্যত নজর কাড়ল অনেকেরই। যদিও ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়বে তা জানতে অপেক্ষা করতে হবে সেই ৪ মে পর্যন্ত।


Share