Assembly Election

জেলা জুড়ে ভাঙচুরের ঘটনা, সাংবাদিক বৈঠক করে সতর্ক করল নদিয়া জেলা প্রশাসন

বুধবার নদিয়া কৃষ্ণনগর জেলাশাসক দফতরে নির্বাচনের নিরিখে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিশেষ বার্তা দিলেন জেলা প্রশাসন।

সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসন।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৪:৫৪

পালাবদলের আবহে ভোট পরবর্তী হিংসা কোনও রকম ভাবে বরদাস্ত করা হবে না। যেখানে আইনশৃঙ্খলা ভঙ্গ হবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নদিয়া জেলা প্রশাসনের তরফ থেকে এমনই কড়া বার্তা দেওয়া হল। 

বুধবার নদিয়া কৃষ্ণনগর জেলাশাসক দফতরে নির্বাচনের নিরিখে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিশেষ বার্তা দিলেন জেলা প্রশাসন। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি গণনারও সুষ্ঠুভাবে করা হয়েছে। 

তাঁদের দাবি, কিন্তু ভোট গণনার পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা উঠে আসছে, যা আইনশৃঙ্খলাকে ভঙ্গ করছে। জেলা প্রশাসন এটা কিছুতেই বরদাস্ত করবে না। যেখানে যেখানে ভাঙচুর এবং অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে জেলা প্রশাসন। 

এ ছাড়া, প্রশাসনের তরফ থেকে সকলকে সতর্ক থাকা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য জেলা জুড়ে পর্যাপ্ত সিআরপিএফ এখনও মোতায়েন রয়েছে।

সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসনের একটাই বার্তা আইনশৃঙ্খলা বজায় রাখুন এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। কোথাও কোনো রকম ঘটনা ঘটলে সবটাই পাখির নজরে রয়েছে পুলিশ প্রশাসনের।


Share