Election Commission

শান্তিপূর্ণ ভোট মিটতেই লোকভবন গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, গেজেট নোটিফিকেশন জমা দিলেন রাজ্যপালের দরবার

গেজেট নোটিফিকেশন হাতে পাওয়ার পরই নতুন সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল। প্রায় আধঘণ্টা লোকভবনে ছিলেন সিইও মনোজকুমার আগরওয়াল।

লোকভবনে মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০২:১৩

নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে। আগামী ৭ মে শেষ হচ্ছে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। তার আগেই বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবি-র কাছে গেজেট নোটিফিকেশন জমা দেন মুখ্যসচিব ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারাও।

গেজেট নোটিফিকেশন হাতে পাওয়ার পরই নতুন সরকার গঠনের জন্য বিজেপিকে আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল। প্রায় আধঘণ্টা লোকভবনে ছিলেন সিইও মনোজকুমার আগরওয়াল। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, কমিশনের পক্ষ থেকে জারি হওয়া নোটিফিকেশন জমা দিতেই তাঁরা এসেছিলেন। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল।

মনোজকুমার আগরওয়াল বলেন, "ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আজ নোটিফিকেশন হয়ে গিয়েছে। সেটাই দিতে গিয়েছিলাম। তিনি বললেন, এ বার রেকর্ড পিসফুল ইলেকশন হয়েছে।" ইলেকশন কমিশন, সিইও অফিস, যারা যারা ইলেকশনের সঙ্গে যুক্ত আছেন, সকলকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন।


Share