Conviction

স্ত্রী-কে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, ১০ বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের

উল্লেখ্য, ২০২৩ সালের ২ এপ্রিল নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি গ্রামে রাস্তার ওপর স্ত্রী-কে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করার চেষ্টা চালায় তার স্বামী। ঘটনার পর গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন ওই গৃহবধূ।

অভিযুক্তকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২

স্ত্রী-কে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত স্বামীকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর ফাস্ট ট্র্যাক কোর্ট। এ ছাড়াও, ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এই জরিমানা না দিলে আরও ছ’মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। 

উল্লেখ্য, ২০২৩ সালের ২ এপ্রিল নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি গ্রামে রাস্তার ওপর স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করার চেষ্টা করে তাঁর স্বামী। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। ঘটনায় আক্রান্ত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়। ধৃত স্বামীকে আদালতে পেশ করে পুলিশ। এরপর থেকেই তাকে হাজতে বাস করতে হয়। 

ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর আদালতের সরকারি আইনজীবী অর্ণব গঙ্গোপাধ্যায় জানান, বুধবার ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় অভিযুক্তের সাজা ঘোষণা করেছে। সংশ্লিষ্ট মামলায় চিকিৎসক, পুলিশ, আক্রান্ত গৃহবধূ ও তাঁর বাবা-সহ মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছিল। ২ এপ্রিল গ্রেফতার হওয়ার পর থেকে অভিযুক্ত কোনও দিনও জামিন পাননি।


Share