Accident

পঞ্চমীর দুপুরে কাঁথিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত চালক! মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি বাইপাসে একটি সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাসচালকের। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সংঘর্ষের তীব্রতায় দু’টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কাঁথি
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০৪:২৬

পুজোর আনন্দের মধ্যেই পঞ্চমীর দুপুরে দুর্ঘটনা কাঁথিতে। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি বাইপাসে একটি সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাসচালকের। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সংঘর্ষের তীব্রতায় দু’টি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসটি দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে দুর্ঘটনার অভিঘাতে দু’টি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাসচালকের। আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শীর দাবি, উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসছিল বেসরকারি বাসটি। সেই কারণেই সংঘর্ষের তীব্রতা এতটা ভয়াবহ হয়ে ওঠে বলে তাঁর বক্তব্য। আচমকা দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় কার্যত চোখের পলকেই ঘটে যায় দুর্ঘটনা। পুজোর মরসুমে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


Share