Imran Khan in CJP Protest

আমেরিকার নাগরিক অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

বিজেপি নেতা কিরীট সোমাইয়া এই ঘটনায় অভিযোগ জানান। এরপরই ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ করা হয়। আইন অনুযায়ী, বিদেশি নাগরিক হিসেবে রাজনৈতিক বিক্ষোভে যোগ দেওয়া যায় না।

অভিনেতা ইমরান খান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২৮

রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আমেরিকার নাগরিক তথা বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তিনি আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (OCI) কার্ডধারী। বৃহস্পতিবার, ১৫ অক্টোবর এ খবর জানা গিয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে ককরোচদের বিক্ষোভে যোগ দেন ইমরান। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে তাঁকে সাময়িকভাবে আটকও করেছিল মুম্বই পুলিশ।

বিজেপি নেতা কিরীট সোমাইয়া এই ঘটনায় অভিযোগ জানান। এরপরই ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ করা হয়। আইন অনুযায়ী, বিদেশি নাগরিক হিসেবে রাজনৈতিক বিক্ষোভে যোগ দেওয়া যায় না। তাতে ভিসার শর্ত এবং OCI কার্ডের নিয়ম লঙ্ঘন হয়। সেই বিষয়টিকে মাথায় রেখেই তাঁকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, OCI কার্ডধারীরা ভারতে বসবাস ও যাতায়াতের ক্ষেত্রে একাধিক সুবিধা পেলেও তাঁরা ভারতীয় নাগরিক নন এবং ভারতীয় নাগরিকদের মতো রাজনৈতিক অধিকার ভোগ করেন না। তাই ইমরান ইচ্ছে করেই বিতর্ক তৈরির জন‍্যই আন্দোলনে যোগ দিয়েছিলেন। এতে সামগ্রিক ভাবে দেশের আইন ভাঙা হয়েছে।


Share