CBI Arrest

৫০০ কোটির প্রতিরক্ষা চুক্তিতে ঘুষের অভিযোগ, সিবিআইয়ের জালে Munitions India-র শীর্ষ আধিকারিক ও বেসরকারি সংস্থার CEO

অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তাধীন। অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি। এই ঘটনায় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০১:০২

প্রতিরক্ষা সরঞ্জাম কেনাবেচায় ঘুষের অভিযোগে বড়সড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সরকারি সংস্থা Munitions India Limited (MIL)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনিল কুমার এবং গোলাবারুদ প্রস্তুতকারী বেসরকারি সংস্থা SMPP-র সিইও আশিস কানসালকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর গিয়েছে, প্রায় ৫০০ কোটি টাকার একটি চুক্তিকে কেন্দ্র করে এই ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

ঘুষকান্ডে তদন্তের মুম্বইয়ের পুনেতে অনিল কুমারের বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ এক কোটি ৭৩ লক্ষ টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থকে ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তদন্তকারীরা চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, আর্থিক লেনদেন এবং অভিযুক্তদের মধ্যে সম্ভাব্য যোগসাজশের বিষয়গুলি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।

তবে, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তাধীন। অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি। এই ঘটনায় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধের বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।


Share