Molestration

ব্রাজিলের ফুটবলারদের দেখে উচ্ছ্বাসের সময় হোটেলের লবিতে নাগাল‍্যান্ডের দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

ধৃতের নাম পলাশ রায় (৫৬)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১০০-র বাসিন্দা। তিনি কলকাতা ব‍্যবসার কাজে এসে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই হোটেলেই ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। ধৃতকে রবিবার দুপুরে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।

ধৃতের নাম আকাশ রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১১:০৬

জেডব্লু ম্যারিয়ট হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তাঁরা সেই সময় ব্রাজিলের ফুটবলারদের দেখে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। দুই মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব‍্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।

অভিযোগকারিণী নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। তাঁর বক্তব্য, শনিবার রাত সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে জেডব্লু ম্যারিয়ট হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের তারকারা আসেন। তাঁদেরকে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তারকাদের কাছ থেকে সাক্ষর নিচ্ছিলেন। তাঁর সঙ্গে নাগাল্যান্ডের আরেক জন মহিলা ছিলেন। তাঁদের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে স্পর্শ করেন। তার পরে তুমুল বচসা শুরু হয়। খবর দেওয়া হয় প্রগতি ময়দান থানায়।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই মহিলাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন‍্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় শ্লীললতাহানির অভিযোগ দায়ের করা হয়। হোটেলের লবির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ওই হোটেলের একটি ঘর থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ধৃতের নাম পলাশ রায় (৫৬)। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ১০০-র বাসিন্দা। তিনি কলকাতা ব‍্যবসার কাজে এসে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই হোটেলেই ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। ধৃতকে রবিবার দুপুরে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।


Share