Garga Chatterjee

বিধানসভা নির্বাচনের সময় উসকানিমূলক মন্তব্য, তৃণমূলের শাখা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলা পক্ষের’ নেতা গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার

ধৃতের নাম গর্গ চট্টোপাধ্যায়। তাঁকে দেশপ্রিয় পার্কের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতের নাম গর্গ চট্টোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৩:৩৪

তৃণমূলের শাখা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাপক্ষ’র নেতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল।

বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল।ইভিএম নিয়েও গুজব ছড়ানোর অভিযোগ ছিল। সেই সময়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। আগামী কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে।


গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। তিনি ‘বাংলা পক্ষ’ নামে এক সংগঠনের নেতা। এই সংগঠনটি তৃণমূলের শাখা সংগঠন নামেই পরিচিত। বিধানসভা নির্বাচনের আগে গর্গের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, আগামীকাল গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে।

বিধানসভা নির্বাচনের সময় প্রক্রিয়া নিয়ে একাধিক বার মন্তব্য করেছিলেন। সেই বক্তব্য যথেষ্ট উসকানিমূলক ছিল বলে অভিযোগ। তিনি বলেন, ইভিএম নষ্ট করা হচ্ছে। নির্বাচন কমিশন প্রক্রিয়ায় গোলমাল করা হচ্ছে। এমই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করা হয়।

এর পরেই কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। পরে সেই মামলার তদন্তভার সাইবার বিভাগকে দেওয়া হয়। পুলিশ তাঁকে দেশপ্রিয় পার্কের এলাকা থেকে গ্রেফতার করেছে। এ ছাড়াও, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে উসনিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। গ্রেফতারও করা হয়েছিল। সেই মামলাতেও গর্গ চট্টোপাধ্যায়কে যুক্ত করা হবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ।

 


Share