চাকরির প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ ভবানীপুরে, গ্রেফতার এক প্রৌঢ়

চাকরির প্রলোভন দেখিয়ে কলকাতার হোটেলে ভিনরাজ্যের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ওই তরুণীর বাড়ি দিল্লিতে। তরুণী পেশায় পানশালার কর্মী। কীর্তিকুমার মেহতা নামে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।

চাকরির টোপ দিয়ে কলকাতার হোটেলে ভিনরাজ্যের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। গত শুক্রবার ৭ মার্চ ভবানীপুরের শরৎ বসু রোডের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। তরুণীর অভিযোগ, ওই প্রৌঢ় তাঁকে চাকরির দেওয়ার নাম করে তাঁকে ডাকে। শারীরিক অত্যাচার চালিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের নাম কীর্তিকুমার মেহতা। এলগিন রোডের একটি অভিজাত আবাসনে থাকেন তিনি।

-প্রতীকী ছবি।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১২:০০

চাকরির টোপ দিয়ে কলকাতার হোটেলে ভিনরাজ্যের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। গত শুক্রবার ৭ মার্চ ভবানীপুরের শরৎ বসু রোডের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। তরুণীর অভিযোগ, ওই প্রৌঢ় তাঁকে চাকরির দেওয়ার নাম করে তাঁকে ডাকে। শারীরিক অত্যাচার চালিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের নাম কীর্তিকুমার মেহতা। এলগিন রোডের একটি অভিজাত আবাসনে থাকেন তিনি।? 

২১ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, ওই প্রৌঢ় ব‍্যবসায়ী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে আলাপ জমান। জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি দিল্লিতে। চাকরি দেওয়ার নাম করে তাঁকে শরৎ বসু রোডের একটি হোটেলের ৫০৩ নম্বর ঘরে ডাকেন। তাঁর অভিযোগ, সন্ধ্যা ৮টার পর তিনি ওই হোটেলের ঘরে গেলে তাঁকে প্রথমে কুপ্রস্তাব দেওয়া হয়। কীর্তির কথায় রাজি না হওয়ায় তাঁকে বলপূর্বকভাবে যৌনতা করার চেষ্টা করেন কীর্তি। শারীরিক নির্যাতনের পর তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে ওই মহিলা কলকাতার একটি পানশালায় কাজ করেন। অভিযুক্ত প্রৌঢ় কীর্তিকুমার মেহতাকে গ্রেফতার করেছে পুলিশ।? 

জানা গিয়েছে, ৭ মার্চের ঘটনার পর ওই তরুণী গত ৯ মার্চ ভবানীপুর থানায় দ্বারস্থ হন। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে এআইআর রুজু করে। অভিযুক্ত প্রৌঢ় গোটা ঘটনা নিয়ে ওই মহিলাকে চুপ থাকতে বলেছিল। না হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। প্রথমে ভয় পেলেও পরে থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর অভিযোগ পেয়েই তদন্তে নেমে কীর্তিকুমার মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে আদালতে পেশ করলে একদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক।? 


Share