NDPS

ফের কলকাতায় উদ্ধার গাঁজা, গ্রেফতার দুই মহিলা-সহ তিন

আজ, সোমবার সূর্য সেন স্ট্রিট থেকে উদ্ধার হয় ২৬ কেজি গাঁজা। দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ।

সূর্য সেন স্ট্রিট থেকে উদ্ধার হয়েছে ২৬ কেজি গাঁজা।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১২:০০

ফের কলকাতায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে ধৃতদের থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। করে কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।? 

জানা গিয়েছে, আজ, সোমবার দুপুরে সূর্য সেন স্ট্রিটের ফুটপাথে কয়েকটি সন্দেহজনক ব্যাগে তল্লাশি চালিয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। এটাও জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা ঘটনাস্থলে ধৃতদের জন্য অপেক্ষা করছিলেন। তার পর ব্যাগ খুলতেই দেখেন, তাতে গাঁজা ভর্তি রয়েছে। ধৃতদের নাম সুশান্ত বিশ্বাস ওরফে মদন, অলোকা বিশ্বাস এবং মুক্তি প্রামাণিক। এর মধ্যে সুশান্ত এবং অলোকার বাড়ি নদিয়াতে। মুক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার মাদক মামলা রুজু করা হয়েছে। কে বা কারা এদের পেছনে রয়েছে তা তদন্ত করে দেখছে মুচিপাড়া থানার পুলিশ।? 

এ দিন লালবাজারের এক পুলিশকর্তা জানান, ধৃতরা প্রথমে হাওড়া স্টেশনে নামে। তার পর বাসে করে শিয়ালদহ স্টেশন যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়েন। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি গাঁজা পাচারে ঘটনায় মহিলা গ্রেফতার হয়েছে। এ বিষয়ে তাঁর মত, যেহেতু মহিলারা সন্দেহের উর্দ্ধে, তাই পাচারচক্রে মহিলাদের ব্যবহার হচ্ছে।? 

বেশ কিছু দিন আগে ধর্মতলা চত্বর থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার করেছিল নারকোটিক সেল। গোপন সূত্রে খবর পেয়ে খবর পেয়ে অভিযান চালান তদন্ততকারীরা। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক শহরে ঢুকছে তা তদন্ত করে দেখছে পুলিশ।? 


Share