Molestation

আসানসোলে আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভে শাসকদলের কাউন্সিলর

আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে। পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮

আসানসোল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক আদিবাসী মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠেছে।অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি ওঠে। তারই প্রতিবাদে রবিবার ওই ওয়ার্ডের একটি গ্রামেরশতাধিক বাসিন্দা আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখান। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে।বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূল কাউন্সিলর শ্যাম সোরেন। পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসদিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগেইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, গত ১৯ জানুয়ারি রাতে কয়েকজন দুষ্কৃতী ওই আদিবাসী মহিলার বাড়িতে চড়াও হয়। তাঁকেনির্যাতন করে। বিষয়টি নিয়ে ওই মহিলা আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়েরকরেছেন। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে মোট পাঁচজন যুক্ত ছিল।

এদিকে, শ্যাম সোরেনের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ। তাঁরবিরুদ্ধেও থানায় অভিযোগ জানানো হলেও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় আদিবাসী সমাজের প্রধান সার সেগুন কিসকু। তাঁরঅভিযোগ, “একদল বিজেপি কর্মী নিয়মিত গ্রামে গিয়ে আদিবাসী পুরুষ ও মহিলাদের উপর অত্যাচারকরছে। পাশাপাশি আদিবাসীদের জমি দখলের চেষ্টা এবং গাছ কেটে নেওয়ার মতো ঘটনাও ঘটছে।”


Share