Indian Football League

নির্দিষ্ট সময় ফি জমা করতে ব্যর্থ অভিষেকের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব! ডিএইচএফসিকে ছাড়ই আইএসএল ঘোষণা করে দিল ফেডারেশন

চলতি মরশুমে ডায়মন্ড হারবার এফসি কলকাতা ফুটবল লিগ এবং ডুরান্ড কাপ থেকে আগেই দল তুলে নিয়েছিল। তখন থেকেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কায় সিলমোহর পড়ল বুধবার। চলতি মরশুমে দেশের সর্বোচ্চ লিগে রাজ‍্যের এই নতুন দলের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটা দিনের আলো আর দেখল না।

আইএসএল খেলছে না ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০৩:৪৪

নির্দিষ্ট সময় লিগে অংশগ্রহণ করার ফি জমা করতে না পারায় ইন্ডিয়ান সুপার লিগ খেলতে পারবে না ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। চলতি মরশুমে আইএসএল খেলার সম্ভাবনা দেখা দিলেও তাতে শেষ পর্যন্ত তা আর হল না। ১৩ দলের জন‍্য লিগ ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ।

গত মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ (পূর্বতন আই লিগ) জিতছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন ডায়মন্ড হারবার এফসি। এর পরেই ২০২৬-২৭ মরশুমে আইএসএলে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল তাঁরা। কিন্তু লিগের নিয়ম মেনে প্রতিটি দলকে ‘পার্টিসিপেশন-ফি' জমা করতে হয়। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার এফসি প্রথম কিস্তির টাকা জমা করেছিল। গতকাল, বুধবারের মধ‍্যে দ্বিতীয় কিস্তির টাকা পর্যন্ত তা জমা দেওয়ার জন্য বলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু তারা তা-ও করতে ব‍্যর্থ হয়েছে অভিষেকের ক্লাব। নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণ বাবদ দ্বিতীয় কিস্তির টাকা তারা জমা করেনি।

আর এই দ্বিতীয় কিস্তির টাকা জমা করতে ব্যর্থ হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন দলকে ছাড়াই আইএসএল ঘোষণা করে দেওয়া হয়েছে। ২০২৬-২৭ মরশুমে ডায়মন্ড হারবার এফসিকে ধরে মোট ১৪টি ক্লাবের খেলার কথা ছিল। পরবর্তীতে পরিস্থিতিতে ১৩টি দলকে নিয়েই আইএসএল ঘোষণা করা হয়েছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জানিয়েছে, মোট ১৩টি অংশগ্রহণকারী ক্লাবকে নিয়ে এ বারের আইএসএলের মরশুম অনুষ্ঠিত হবে। যা ডাবল রাউন্ড-রবিন ফরম‍্যাটে হোম এবং অ‍্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। খুব শীঘ্রই আইএসএল শুরুর দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার এফসির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেপ্টেম্বর-অক্টোবরে ‘ফিফা ট্রান্সফার উইন্ডো’ খুলবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফার ট্রান্সফার উইন্ডো থাকবে। তার পরেই পরেই দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি মরশুমে ডায়মন্ড হারবার এফসি কলকাতা ফুটবল লিগ এবং ডুরান্ড কাপ থেকে আগেই দল তুলে নিয়েছিল। তখন থেকেই একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কায় সিলমোহর পড়ল বুধবার। চলতি মরশুমে দেশের সর্বোচ্চ লিগে রাজ‍্যের এই নতুন দলের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটা দিনের আলো আর দেখল না।


Share