Middle East Conflict

ইরানে থাকা সমস্ত পারমাণবিক অস্ত্র আমেরিকাকে দিয়ে দেবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প

ইরান এতে সম্মত হয়েছে, এবং তারা খুব দৃঢ়ভাবেই এতে রাজি হয়েছে। তার সঙ্গে আমরা যে বি-২ বোমারু বিমান দিয়ে আক্রমণ চালিয়েছি, তার ফলে গভীর ভূগর্ভে থাকা পারমাণবিক ধূলি কণা আমাদের ফেরত দেবে।

ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০২:৩০

ইজরায়েল, আমেরিকা বনাম ইরানের যুদ্ধ কি এবার পাকাপাকিভাবে থামতে চলেছে? এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন, যে যাই বলুক পারমাণবিক অস্ত্র যেন ইরানের কাছে না থাকে, এটাই হল আমেরিকার প্রধান কাজ। পাশাপাশি ইরান তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র আমেরিকাকে দ্বিতীয় সম্মত হয়েছে এমনটাও জানান তিনি।

ট্রাম্প বলছেন যে, পারমাণবিক অস্ত্র না রাখতে ইতিমধ্যেই সম্মত হয়েছে ইরান। এবং ইরান নাকি খুব দৃঢ় ভাবেই পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, একাধিক বিষয়েই নাকি ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে। সূত্রের খবর, এর মধ্যে রয়েছে ইরানের ভূগর্ভের মধ্যে থাক নিউক্লিয়ার ডাস্টও নাকি তারা আমেরিকাকে ফেরত দেবে বলে জানিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই বিষয় নিয়ে যথেষ্ট আশাবাদী।

ট্রাম্প বলছেন, “...আমাদের সবচেয়ে বড় কাজ হলো, এটা নিশ্চিত করা যে ইরানের কাছে যেন কোনো পারমাণবিক অস্ত্র না থাকে। কারণ যদি তাদের কাছে তা থাকে, তাহলে সমস্যা নিয়ে কথা বলতে চাইলে—আপনারা বড় সমস্যায় পড়বেন। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা এতে সম্মত হয়েছে। ইরান এতে সম্মত হয়েছে, এবং তারা খুব দৃঢ়ভাবেই এতে রাজি হয়েছে। তার সঙ্গে আমরা যে বি-২ বোমারু বিমান দিয়ে আক্রমণ চালিয়েছি, তার ফলে গভীর ভূগর্ভে থাকা পারমাণবিক ধূলি কণা আমাদের ফেরত দেবে। ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়ে সমঝোতা হয়েছে এবং আমার মনে হয় খুব ইতিবাচক কিছু ঘটতে চলেছে।”

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে নজর গোটা বিশ্বের। এই যুদ্ধের ফলে হরমুজ বন্ধ করে দিয়েছিল ইরান। ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তেহরান। পাল্টা ইরানও হামলা চালায়। তবে এই যুদ্ধ কি পাকাপাকিভাবে এবার বন্ধ হতে চলেছে? সাংবাদিকদের সামনে ট্রাম্পের এই কথা সারা ফেলে দিয়েছে।


Share