Bomb Blast

পাকিস্তানের বিয়েবাড়ি চলাকালীন আত্মঘাতী হামলা! সাত জনের মৃত্যু, জখম ১০ জনের বেশি

সেই হামলার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। যখন বিয়ের আসরে নাচ-গান হচ্ছিল, তখনই হঠাৎ জোরালো শব্দে একটি ঘরে বোমা ফাটে। বিস্ফোরণের পর চারদিকে হুলুস্থুল পড়ে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে  ক্ষতবিক্ষত মৃতদেহ। ছাদ ধসে পড়ে তাদের উপর।

ব্লাস্টের ফলে তথ্য তথ্য ছড়িয়ে পড়েছে মৃতদেহ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০১:৪৫

পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা। এ বার লক্ষ্য ছিল বিয়েবাড়ি। কিছু ক্ষণ আগে পর্যন্ত আনন্দ উচ্ছ্বাসের আবহ ছিল। মুহূর্তেই সব শেষ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরে ঘটনাটি ঘটেছে। সে দেশের শান্তিপ্রতিষ্ঠা কমিটির এক সদস্যের বাড়িতে হামলা চালাল পাক বিরোধী সংগঠনের এক আত্মঘাতী বোমারু। 

বিয়েবাড়িতে তখন জমিয়ে চলছিল নাচ-গান। আগত অতিথিরা আনন্দে মত্ত। সেই সময়ই ঘটে এক ভয়াবহ বিষ্ফোরণ। একেবারে ভেঙে পড়ে বাড়ির ছাদ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বহুজন। বোমার আঘাতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অনেকের।           

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে সেদেশে সক্রিয় গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। সেই গোষ্ঠীরই সদস্য ছিলেন ওই বিয়েবাড়ির কর্তা নূর আলম মেহসুদ। তাকেই টার্গেট করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। তার পারিবারিক বিয়ের এক অনুষ্ঠানেই আত্মঘাতী হামলা চালায় বিদ্রোহীরা। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।     

সেই হামলার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। যখন বিয়ের আসরে নাচ-গান হচ্ছিল, তখনই হঠাৎ জোরালো শব্দে একটি ঘরে বোমা ফাটে। বিস্ফোরণের পর চারদিকে হুলুস্থুল পড়ে যায়। চারপাশে ছড়িয়ে পড়ে  ক্ষতবিক্ষত মৃতদেহ। ছাদ ধসে পড়ে তাদের উপর।          

ঘটনার খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুলেন্স, একটি দমকল বাহিনী এবং একটি দুর্যোগ মোকাবেলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে বলেও জানান।

জানা গিয়েছে, ২০১৬ সালে এই নূর আলম মেহসুদ টিটিপি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আইএসআই-এর সঙ্গে যোগ দেন। এরপর আইএসআই-এর নির্দেশে ডেরা ইসমাইল খানে নূর আলম মেহসুদ তার সঙ্গে টিটিপি ত্যাগ করা জঙ্গিদের নিয়ে একটি প্রাইভেট গোষ্ঠী তৈরি করে। আইএসআই ও সেনা শান্তি কমিটির নাম দেয়। এর কাজ ছিল টিটিপির জঙ্গিদের সঙ্গে লড়াই করা। এই কারণে এই গ্রুপটিকে পাকিস্তানি সেনা এবং আইএসআই গুড তালিবানও বলত।

নূর আলম মেহসুদের লোকেরা টিটিপির বিরুদ্ধে পাকিস্তানি সেনার সঙ্গে হাত মিলিয়ে অভিযানে কাজ করত। তাই আশঙ্কা করা হচ্ছে যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রাক্তন সদস্য নূর আলম মেহসুদের বাড়িতে ফিদাইন আত্মঘাতী হামলা টিটিপি-ই ঘটিয়ে থাকতে পারে।


Share