Kabul Blast

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোরালো বিস্ফোরণ, সাত জনের মৃত্যু, জখম অন্তত ১৩ জন

সংবাদসংস্থা রয়টার্সকে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদ্রান জানিয়েছেন, শহরের হোটেলে বিষ্ফোরণটি ঘটেছে। তাতে বেশ কিছু মানুষ জখম হয়েছেন। কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আব্দুল মতিন কোয়ানি রয়টার্সকে জানিয়েছেন, বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে জখম হয়েছেন।

কাবুলে জোরালো বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:২৪

আফগানিস্তানে কাবুলে জোরালো বিস্ফোরণ। সোমবার কাবুলের শেহর-ই-নাও জেলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর মিলেছে। ১৩ জন জখম হয়েছেন। ২০ জনকে ইমার্জেন্সিতে আনা হয়েছে। টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, চীনের নাগরিকদের টার্গেট করা হয়েছিল।

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্র টোলো নিউজকে জানিয়েছে, চীনের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কত জন চীনের নাগরিক এই হামলায় নিহত বা জখম হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। জখমদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে। সাত জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে। ১৩ জন ঘটনায় জখম হয়েছেন। তাঁদের মধ্যে কত জন চীনের নাগরিক রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়ে টোলো নিউজকে স্পষ্ট করেনি।

সংবাদসংস্থা রয়টার্সকে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদ্রান জানিয়েছেন, শহরের হোটেলে বিষ্ফোরণটি ঘটেছে। তাতে বেশ কিছু মানুষ জখম হয়েছেন। কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আব্দুল মাতিন কোয়ানি রয়টার্সকে জানিয়েছেন, বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। ঘটনায় অনেকে জখম হয়েছেন।

উল্লেখ্য, কাবুলের শেহর-ই-নাওয়ের ওই  এলাকা অত‍্যন্ত সুরক্ষিত। কারণ সেখানে বিদেশি নাগরিকেরা থাকেন। বেশ কিছু চীনের নাগরিকদের দোকানও রয়েছে। ওই এলাকায় চীনের নাগরিকদের সংখ্যাই সেখানে বেশি বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরে কাবুলে দুটি আত্মঘাতী হামলার ঘটেছে। একটি ব‍্যাঙ্কের বাইরে এবং একটি ঘটেছে মন্ত্রকের দফতরের বাইরে। ২০২১ সালে তালিবান সরকার ক্ষমতায় আসার পরে হিংসার ঘটনা উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে দাবি করা হয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিরা সেই দেশকে বিভিন্ন ভাবে অশান্ত করার চেষ্টা করছে। আফগানিস্তানের বৈদেশিক স্বার্থ এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য আইসিস জঙ্গিরা তালিবান সরকারের মাথা ব‍্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।


Share