Special Intensive Revision

‘ফর্ম ৭’ জমা দেওয়া নিয়ে উত্তেজনা, চুঁচুড়ায় বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

সোমবার চুঁচুড়া মগড়া বিডিও অফিসে ফর্ম ৭ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকালে বিজেপি কর্মীরা ফর্ম ৭ নিয়ে বিডিও অফিসে পৌঁছোন। অভিযোগ, সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী তাঁদের ওপর চড়াও হয়। তাঁদেরকে মারধর করা হয়েছে। এর পরে বিডিও অফিস থেকে বার করে দেওয়া হয়েছে।

ফর্ম ৭ জমা দিতে আসা বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৫:৪১

এসআইআর-এর ‘ফর্ম ৭’ জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। চুঁচুড়ার বিডিও অফিসে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ফর্ম ৭ জমা দিতে আসা বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা। এমনকী, তাঁদের মারধর করে বিডিও অফিস থেকে বার করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সোমবার চুঁচুড়া মগড়া বিডিও অফিসে ফর্ম ৭ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার সকালে বিজেপি কর্মীরা ফর্ম ৭ নিয়ে বিডিও অফিসে পৌঁছোন। অভিযোগ, সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী তাঁদের ওপর চড়াও হয়। তাঁদেরকে মারধর করা হয়েছে। এর পরে বিডিও অফিস থেকে বার করে দেওয়া হয়েছে। বিজেপি কর্মীদের এ-ও অভিযোগ, গোটা ঘটনাটি পুলিশের সামনেই হয়েছে। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। অন্যদিকে, বিজেপি কর্মীরা চুঁচুড়া সদর মহকুমাশাসক দফতরে ফর্ম ৭ নিয়ে গেলে সেগুলি তৃণমূলের তরফ থেকে ছিঁড়ে দেওয়া হয়। সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে সেখানেও উত্তেজনা ছড়ায়।

বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসনের কর্তারা ফর্ম ৭ নিয়ে টালবাহানা করছিল। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তাঁরা ফর্ম ৭ জমা নিতে বাধ্য। এখন তৃণমূলের গুন্ডাবাহিনী দিয়ে সেগুলি আটকানোর চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূল মারধরের অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিজেপি ফর্ম ৭-কে হাতিয়ার করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে। বিজেপি কেন এই ফর্ম জমা দেবে। অবৈধ ভাবে ফর্ম ৭ জমা দিতে এলে তাদের আবার আটকানো হবে।

যদিও নিবর্বাচন কমিশনর নিয়ম অনুযায়ী, ফর্ম ৭ যে কেউ জমা দিতে পারে। রাজনৈতিক দলের বিএলএ-রাও তা জমা দিতে পারে। নির্বাচন কমিশন নির্দেশে জানায়, কোন রাজনৈতিক দলের বিএলএ বুথ স্তরের আধিকারিকের কাছে ফর্ম ৭ জমা দিতে পারে। তা পরীক্ষা করবে বিএলও নিজেই। আবার বিএলএ ছাড়া বাকি অন‍্যকেউ ফর্ম ৭ ইআরও বা এইআরও-র কাছে ফর্ম ৭ জমা দিতে পারেন। সেক্ষেত্রে যদি পাঁচটির বেশি হয়, তা ইআরও নিজে খতিয়ে দেখবেন।

উল্লেখ্য, ভোটার তালিকায় কোনও নাম অন্তর্ভুক্তির বিরোধিতা করা বা মৃত বা স্থানান্তর হওয়া ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে ব্যবহৃত হয় ‘ফর্ম-৭’।


Share