BJP-TMC Clash

বৈদ‍্যবাটিতে মাটি চোর সন্দেহে বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ঘটনায় বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি স্নেহাংশু মোহন্ত শেওড়াফুলির পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। তৃনমূল কাউন্সিলর রাজু পাড়ুই-সহ একাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

বিজেপি নেতাকে বেধড়ক মারধর
নিজস্ব সংবাদদাতা, বৈদ‍্যবাটি
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৩

তৃণমূল নেতার দাদাগিরি! হুগলির বৈদ‍্যবাটিতে মাটি চোর সন্দেহে স্থানীয় বিজেপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভিডিয়ো করতে গেলে মোবাইল ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে।

বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের ভক্তিমহল সংলগ্ন এলাকার একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবটি আদালতের নির্দেশে ভাঙা হয়েছিল। অভিযোগ, সেই মাটিই স্নেহাংশু মোহন্ত রাস্তা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। বিজেপির অভিযোগ, ঠিক সেই সময় তাঁকে মাটি চুরির অপবাদ দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর রাজু পাড়ুই লোকজন জড়ো করে। এর পরেই তাঁকে চোর সন্দেহে মারধর করে।

স্নেহাংশু মোহন্ত বিজেপির প্রক্তন মন্ডল সভাপতি। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। শনিবার আক্রান্ত বিজেপি নেতার তাঁদের আরও অভিযোগ করে বলেন, একটি মোবাইল ফোনে মার ধরে ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছিল। সেটি হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ভিডিয়োটি জোর করে ডিলিটও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার গুরুতর আহত হয়েছে স্নেহাংশু মোহন্ত, এমনটাই দাবি করেছেন তিনি। 

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। চাঁপদানীর তৃনমূল বিধায়ক অরিন্দম গুঁই বলেন, “আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন এলাকার মানুষ আমাকে জানায়, স্থানীয় বিজেপির ভোলে নামে একজন ক্লাবের মাটি চুরি করেছে।”

ঘটনায় বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি স্নেহাংশু মোহন্ত শেওড়াফুলির পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। তৃনমূল কাউন্সিলর রাজু পাড়ুই-সহ একাধিক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।


Share