KMC

পুরভোটের আগে কলকাতা পুরসভায় রঙের পরিবর্তন! নীলের বদলে পরিচয়পত্রে স্থান পাচ্ছে গেরুয়া

এত দিন নীল রঙের আই কার্ড ব্যবহার করলেও নতুন পরিচয়পত্রে জায়গা পেয়েছে গেরুয়া। পুরভোটের আগে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

কলকাতা পুরকর্মীদের আইকার্ডের রং গেরুয়া করা হয়েছে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১০:১৭

রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তার সাথে বদলেছে রং- ও। এবার কলকাতা পুরসভার কর্মীদের পরিচয়পত্র ঘিরে সামনে এল নতুন পরিবর্তন। সেখানে ঘটেছে রঙের বদল। এত দিন পুরকর্মীদের আই কার্ডের রং ছিল নীল। কিন্তু সম্প্রতি সেই পরিচয়পত্রের রং বদলে গেরুয়া করা হয়েছে। নতুন আই কার্ডে আর দেখা যাচ্ছে না আগের নীল রং। তার জায়গায় এসেছে গেরুয়া। আর এই পরিবর্তনকে ঘিরেই শুরু হয়েছে নানা মহলে আলোচনা।

সামনেই কলকাতা পুরসভার নির্বাচন। তার আগে পুরকর্মীদের পরিচয়পত্রের রং বদলের বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনার জায়গা তৈরি করেছে। ক্ষমতা পরিবর্তনের পর রাস্তা ঘাটে যেমন রঙের পরিবর্তন চোখে পড়েছে। তেমনই সাইকেল থেকে শুরু করে সরকারি বিভিন্ন বিষয় গুলিতেই পরিবর্তন দেখা গিয়েছে। তাই এত দিন নীল পরিচয়পত্র ব্যবহারের পর আচমকা গেরুয়া রঙের আই কার্ড চালুর সিদ্ধান্ত কেন, সেই প্রশ্নই এখন ঘুরছে বিভিন্ন মহলে।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। প্রশাসনিক প্রয়োজনে কি পরিচয়পত্রের রং বদল করা হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুরসভার তরফে এখনও পর্যন্ত এই পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই পরিবর্তনের নেপথ্যে কর্তৃপক্ষের যুক্তি কী, সেদিকেই নজর রয়েছে।


Share