Theft

প্রাচীন ঐতিহ্য কালী মন্দিরে ডাকাতি, তদন্তে পুলিশ

সিদ্ধেশ্বরী মাতা অতি জাগ্রত বলে পরিচিত। ভক্তদের দেওয়া দানের অলংকারে সুসজ্জিত মাতা সিদ্ধেশ্বরী। এলাকার মানুষ চাইছেন দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

সিদ্ধেশ্বরী কালী মন্দির।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০২:১৯

প্রাচীন ঐতিহ্য কালী মন্দিরে ডাকাতি। কালী মূর্তির গায়ের থেকে লক্ষ লক্ষ টাকার অলংকার লুটপাট দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর বড়বাজার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। ঘটনার খবর পেয়ে তদন্ত নামে শান্তিপুর থানার পুলিশ। 

জানা গেছে, শনিবার রাত ১১টার সময় এই ঘটনা ঘটে। মন্দিরের চারটি গ্রিলের তারা ভেঙে কালী মূর্তির গায়ের সোনার ও রুপোর অলংকার লুটপাট চালায় দুষ্কৃতীরা। যদিও জনবহুল এলাকার মধ্যে রয়েছে মন্দিরটি। চতুর্দিকে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। সবকিছু নজর এড়িয়ে এই ডাকাতির ঘটনায় সাড়া ফেলে দেয় গোটা এলাকা জুড়ে। জানা গেছে লক্ষাধিক টাকার অলংকার লুটপাট হয়।

খবর পাওয়া মাত্রই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শুরু হয়। যদিও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কোনো হদিস মেলেনি। যদিও ঘটনায় এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আতংক। কারণ সিদ্ধেশ্বরী মাতা অতি জাগ্রত বলে পরিচিত। ভক্তদের দেওয়া দানের অলংকারে সুসজ্জিত মাতা সিদ্ধেশ্বরী। এলাকার মানুষ চাইছেন দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

মধ্যরাতে মন্দিরে ছুটে যান শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ও বর্তমান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। দুজনেই মানুষকে আশ্বস্ত করেন, দোষীরা অবশ্যই শাস্তি পাবে।


Share