Fire Incident

অবৈধ ভাবে মজুত করা কেরোসিন, ডিজেলের গুদামে আগুন, সুরক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তে পুলিশ

জানা গেছে, সন্দীপ সাহা ওরফে কীর্তি নামের এক ব্যক্তি ওই গোডাউনে ওই দাহ্য পদার্থ গুলো মজুদ করে রেখেছিল। স্থানীয়দের মতে, গুদামে গভীর রাতে আগুন লেগে গিয়েছিল।

আগুনের লেলিহান শেখা বহু দূর ছড়িয়ে পড়েছে।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৪:১৫

অবৈধ ভাবে মজুদ রাখা দাহ্য পদার্থের গুদামে অগ্নিকাণ্ড। শনিবার নদিয়ার নবদ্বীপ তেঘরীপাড়া সংলগ্ন হৃদয়পুর ঝাপানতলায় একটি গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, গুদামে প্রচুর পরিমাণে কেরোসিন, পেট্রোল, ডিজেল মজুদ করে রাখা ছিল। 

জানা গেছে, সন্দীপ সাহা ওরফে কীর্তি নামের এক ব্যক্তি ওই গুদামে ওই দাহ্য পদার্থগুলি মজুদ করে রেখেছিলেন। স্থানীয়দের মতে, ওই গুদামে গভীর রাতে আগুন লেগে গিয়েছিল ওই। ফলে প্রথমে প্রতিবেশীরা টের পায়নি। ক্রমেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পাশাপাশি অগ্নিকাণ্ডের জেরে কয়েকটি গৃহপালিত ছাগল, মুরগির মৃত্যু হয়। 

এরপর ঘটনাস্থলে দমকল বাহিনী ছুটে আসে। স্থানীয় ও দলকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি। সন্দীপ সাহা নামে ওই ব্যক্তিকে নবদ্বীপ থানার পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।


Share