Attempt to Murder

নদিয়ায় ভরসন্ধ‍্যায় বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ ব‍্যবসায়ীকে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতাল

পরিবার চাপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যের কথায়, এলাকায় তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

জখম ব‍্যক্তির নাম ইচাই শেখ।
নিজস্ব সংবাদদাতা, চাপড়া
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৩৯

ঘরে বসে ব‍্যবসায়ী দম্পতি বসে গল্প করছিলেন। সেই সময় আচমকা ঢুকে পড়ে কয়েক জন দুষ্কৃতী। এর পরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ব‍্যবসায়ীকে। নদিয়ার চাপড়ায় ঘটনাটি ঘটেছে। তাঁকে আপাতত হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জখম ব‍্যবসায়ীর নাম ইচাই শেখ। তিনি চাপড়ার মাজিদহ এলাকার বাসিন্দা। পানের ব‍্যবসা রয়েছে তাঁর। পরিবার সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় তিনি নিজের বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী আচমকা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাদের মুখ বাধা। এর পরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। ঘরের মধ্যে রক্তের ছোপ রয়েছে।

রক্তাক্ত অবস্থায় ইচাইকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা করানোর পরে অবস্থার অবনতি হয়। তাঁকে সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, তাঁর দুই হাত, পা এবং পেটে গুরুতর আঘাত লেগেছে। কী কারণে এই হামলা এখনও স্পষ্ট নয়।

Share