Murder Case

কালা জাদু করার অভিযোগ, কুপিয়ে খুন বৌমা ও তার মাকে, আটক অভিযুক্ত

ঘটনার পরে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়‌। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনন্তর বিশ্বাস ছিল তার বৌমা ও বেয়াই কালা জাদু করেন। সেই আক্রোশের জেরেই বৌমাকে কুপিয়ে খুন করেছেন ওই ব্যক্তি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাবিবপুর
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৭

কালা জাদু করার অভিযোগ বৌমা ও তার মায়ের বিরুদ্ধে। সাতসকালে দু’জনকেই কুঁপিয়ে খুন করল শ্বশুর। নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হাবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম অনন্ত বিশ্বাস। বয়স ৭০ বছর। 

স্থানীয় সূত্রের খবর, চারদিন আগে গুরুতর অসুস্থ হয়ে অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা যান। সেই কারণেই মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন স্বপ্না মন্ডল। সকালে অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে বাজারে গিয়েছিল। সেই সুযোগেই বৌমা শিল্পা বিশ্বাস মন্ডল ও ছেলের শাশুড়ি স্বপ্না মণ্ডলকে কুপিয়ে খুন করে অনন্ত। 

ঘটনার পরে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়‌। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনন্তর বিশ্বাস ছিল বৌমা ও বেয়াই কালা জাদু করেন। সেই আক্রোশের জেরেই বৌমাকে কুঁপিয়ে খুন করেছেন ওই ব্যক্তি। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


Share