Suicide Case

শরীরের একাংশ অকেজো! অসুস্থ স্ত্রীকে বিষ খাইয়ে আত্মহত্যা স্বামীর, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা

পরিবার সূত্রের খবর, গতকাল রাতে স্বামী স্ত্রী ঘরের ভেতরেই ছিলেন। হঠাৎই দু’জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দু'জনকেই হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করে।

দম্পতির মৃত্যুর ঘটনায় নদিয়ার শান্তিপুরে চাঞ্চল ছড়ায়।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬

বৃদ্ধা স্ত্রীকে বিষ খাইয়ে খুন করে নিজেও আত্মহত্যার পথ বেছে নিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। দু'জনকে ঘরের ভিতর থেকে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। দম্পতির মৃত্যুর ঘটনায় নদিয়ার শান্তিপুরে চাঞ্চল ছড়ায়। 

মৃত বৃদ্ধর নাম নারায়ণ সিংহ (৭২)। তাঁর স্ত্রী রিনা সিংহ (৬৫)। পরিবারে রয়েছে দুই পুত্র সন্তান। স্থানীয়দের দাবি, বৃদ্ধা রিনা সিংহ গত কয়েক বছর আগে শারীরিক ভাবে অসুস্থ। তাঁর শরীরের একাংশ অকেজো হয়ে যায়। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকে তাঁর বৃদ্ধ স্বামী নারায়ণ সিংহ।

পরিবার সূত্রের খবর, গতকাল রাতে স্বামী-স্ত্রী ঘরের ভেতরেই ছিলেন। হঠাৎই দু’জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দু'জনকেই হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। সেখানেই চিকিৎসকেরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বৃদ্ধ। তিনি তাঁর স্ত্রীকেও ওই কীটনাশকই খাইয়েছিলেন।

রবিবার দম্পতির মৃত্যুর ঘটনায় শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাঁদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Share