Suvendu Adhikari

কালিম্পংয়ে খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে চক্কর কাটছে মুখ‍্যমন্ত্রীর হেলিকপ্টার, ফুলবাড়িতে জরুরি অবতরণ, সড়কপথে যাওয়ার সম্ভাবনা

ফ্রাইট র‍্যাডারের তথ‍্য অনুযায়ী, দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন। আবহাওয়ার পরিস্থিতি অবনতি হওয়ায় কালিম্পংয়ে তিনি পৌঁছোতে পারেননি।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৯

উত্তরবঙ্গে কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আবহাওয়ার বাধার সম্মুখীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাওয়ার কথা ছিল কালিম্পংয়ে। বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে সেখানে রওনা দেন। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে বেশ খানিক ক্ষণ মাঝ আকাশেই চক্কর কাটতে হয়। আপাতত ফুলবাড়িতে হেলিকপ্টার জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে।

ফ্রাইট র‍্যাডারের তথ‍্য অনুযায়ী, দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন। আবহাওয়ার পরিস্থিতি অবনতি হওয়ায় কালিম্পংয়ে তিনি পৌঁছোতে পারেননি। নিউ জলপাইগুড়ির ডাবগ্রামের ওপর দিয়েই চক্কর কাটতে হয়। পরে ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়।

মঙ্গলবার কালিম্পংয়ে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি উত্তরকন‍্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সড়কপথে কালিম্পং যেতে পারেন। আরেকটি সূত্র বলছে, উত্তরকন‍্যা থেকে ভার্চুয়ালি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share