Assembly Election

আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই স্পর্শকাতর এলাকায় পরিদর্শন করতে হবে, জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিল নবান্ন

ওই সমস্ত বুথের বিশেষ ভাবে নজরদারি চালাতে বলা হয়েছে। তা জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা পুলিশের সুপার মোবাইল ফোন, স‍্যাটেলাই ব‍্যবহার করে একটি পরিকল্পনা করতে বলেছেন রাজ‍্যের মুখ্যসচিব।

সমস্ত স্পর্শকাতর এলাকা গিয়ে পরিদর্শন করতে নির্দেশ দিল নবান্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০১:২৩

গত নির্বাচনের সময় বা পরে হিংসার ঘটনা ঘটেছে সেখানে এ বার জেলা নির্বাচনী আধিকারিকদের যেতে নির্দেশ দিল রাজ‍্যের মুখ্যসচিব। জেলা পুলিশের সুপারদেরও তাঁরদের সঙ্গে থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই সেই সমস্ত এলাকায় পরিদর্শনের পরে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশের পরে মঙ্গলবার নবান্ন একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, গত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটেছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে পরে তা ভয়াবহ রূপ নিয়েছিল। রাজ‍্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের সেই সমস্ত বুথে যেতে নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশের সুপারদের এবং কমিশনারদের যেতে বলা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের ওই সমস্ত বুথগুলি পরিদর্শন করতে বলা হয়েছে।

এ ছাড়াও, ওই সমস্ত বুথের বিশেষ ভাবে নজরদারি চালাতে বলা হয়েছে। তা জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা পুলিশের সুপার মোবাইল ফোন, স‍্যাটেলাই ব‍্যবহার করে একটি পরিকল্পনা করতে বলেছেন রাজ‍্যের মুখ্যসচিব। সেই সমস্ত স্পর্শকাতর এলাকায় ঘুরে এসে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট নবান্নে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারেরা যাতে নির্ভয়ে ভোটদান করতে পারেন, তা নিশ্চিত করতেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। 

অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এর আগে প্রতিটি থানা ভিত্তিক চিহ্নিত দুষ্কৃতীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিল কমিশন। প্রথম বার নির্দেশ দেওয়ার পরে তা কার্যকর না হওয়ায় ফের সেই তালিকা পাঠাতে বলা হয়েছিল। পাশাপাশি এলাকাভিত্তিক তৃণমূলের ‘রাউডি’ নেতাদের চিহ্নিত করে তার তালিকাও পাঠাতে বলেছিল নির্বাচন কমিশন। এর পাশাপাশি যত গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা দ্রুত কার্যকর করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল। 


Share