Japan Masjid

মসজিদ তৈরি হওয়া নিয়ে অশান্তি! সূর্যোদয়ের দেশে প্রতিবাদে রাস্তায় হাজার হাজার মানুষ

জাপানের প্রাচীন অধিবাসীরা মূলত শিন্তো এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। ফলে মুসলিম ধর্মের মানুষদের প্রতি তাদের একটি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। পাশাপাশি তারা মনে করেন জাপান একটি শান্তিপ্রিয় দেশ, প্রকাশ্যে মাইক বাজিয়ে আজান দেওয়া নিয়েও তাদের ঘোর আপত্তি রয়েছে।

মসজিদ তৈরির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে কয়েক হাজার মানুষ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১২:৪৯

জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণ নিয়ে অশান্তি। শহরের প্রায় কয়েক হাজার বাসিন্দা মসজিদ নির্মাণের বিরুদ্ধে পথে নামলেন। বিক্ষোভের ভিডিয়ো ছবি সমাজমাধ‍্যম ভাইরাল। সম্প্রতি ওই শহরে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা হয়েছে। এর প্রতিবাদে গর্জে উঠলেন অসংখ্য স্থানীয় নাগরিক। তাঁদের বক্তব্য, “আমাদের শহরে একটিও মসজিদ চাই না।” পক্ষে ও বিপক্ষে মতামত দিচ্ছেন জাপানের নাগরিকরা।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োত  দেখা গিয়েছে, হাজার হাজার শহরবাসী মসজিদ নির্মাণের বিরোধিতা করে পোস্টার, প্ল্যাকার্ড হাতে পথে নেমেছেন। মসজিদের বিরোধিতা করে তারা স্লোগানও দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বেশ কয়েক বছর ধরেই সেখানে মুসলিম জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। অপর দিকে জাপানের প্রাচীন অধিবাসীরা মূলত শিন্তো এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন। ফলে মুসলিম ধর্মের মানুষদের প্রতি তাদের একটি বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। পাশাপাশি তারা মনে করেন জাপান একটি শান্তিপ্রিয় দেশ, প্রকাশ্যে মাইক বাজিয়ে আজান দেওয়া নিয়েও তাদের ঘোর আপত্তি রয়েছে। 

অপরদিকে প্রতিবাদ মিছিলের পরেই প্রস্তাবিত ‘ফুজিসাওয়া মসজিদ’-এর এক প্রতিনিধি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, “আমরা জাপানকে ভালোবাসি। যাবতীয় নিয়মকানুন মেনে চলব,” নিজেই অবশ্য জানিয়েছেন, অনেক স্থানীয় বাসিন্দার মনে “জনতাত্ত্বিক বদলের” ভয় দেখা দিয়েছে।


Share