Dacoity

উদ্দেশ্য ডাকাতির! শান্তিপুরে গ্রেফতার দু’জন, উদ্ধার একাধিক ধারালো অস্ত্র, হাজির করানো হবে আদালতে

আজ, রবিবার ধৃতদের আদালতে হাজির করানো হবে। অপর দিকে, এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তারা কোথা থেকে এসেছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে শান্তিপুর থানার এক পুলিশ অধিকারিক।

পুলিশের অভিযানে দু’জন ধরা পড়েছে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ০২:৫৩

উদ্দেশ্য ছিল ডাকাতির। তার জড়ো হয়েছিল কয়েক জন। পুলিশের অভিযানে দু’জন ধরা পড়েছে। বাকিরা পলাতক। নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। ধৃতদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্রের খবর, গতকাল রাত দেড়টা নাগাদ শান্তিপুর থানার কাছে খবর আসে— ওই এলাকার করমচাপুরের আমবাগানে বেশ কিছু ব্যক্তি জড়ো হয়েছে। এর পরেই শান্তিপুর থানার একটি দল করমচাপুরের ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশের দাবি, সেখানে আট থেকে দশ জন একসাথে জড়ো হতে দেখা গিয়েছে। পুলিশ দেখেই তারা দৌড় দেয়। ধাওয়া করে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

ধৃতদের নাম, আনারুল মোল্লা এবং ইমান বক্স শেখ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা এলাকার বাজার এবং অন্যান্য বাড়িগুলিতে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি হাসুয়া, লোহার রড, লাইলনের দড়ি, স্ক্রু ড্রাইভার, টর্চ, উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ।

Share