Holding Centre

বসিরহাটে তিনটি আটক শিবির, রাজ্যে মোট ১১ হোল্ডিং সেন্টার! বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের নিয়ে তথ্য প্রকাশ প্রশাসনের

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট ১১টি জায়গায় এই ধরনের শিবির গড়ে তোলা হয়েছে।

হাকিমপুরে অপেক্ষারত বাংলাদেশীরা
নিজস্ব সংবাদদাতা, হাকিমপুর
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১১:৫৫

সরকারি নির্দেশ মেনে বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হোল্ডিং সেন্টার বা আটক শিবির চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মোট ১১টি জায়গায় এই ধরনের শিবির গড়ে তোলা হয়েছে। এর মধ্যে কিছু শিবির পুলিশ জেলা ভিত্তিক এবং কিছু জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে।

বর্তমানে বারুইপুর, সুন্দরবন, বসিরহাট, বনগাঁ, বারাসত, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং কৃষ্ণনগর এই আটটি পুলিশ জেলায় হোল্ডিং সেন্টার চালু রয়েছে। পাশাপাশি মালদহ, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও শিবির খোলা হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, একমাত্র বসিরহাট পুলিশ জেলাতেই তিনটি হোল্ডিং সেন্টার রয়েছে। বাকি প্রতিটি জেলায় একটি করে শিবির চালু হয়েছে। বসিরহাটেই বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানিয়েছে প্রশাসন।

সব মিলিয়ে বর্তমানে ৩৩৫ জনকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১৪৮ জন পুরুষ, ৯৯ জন মহিলা এবং ৮৮ জন শিশু। এ ছাড়া, মুর্শিদাবাদ পুলিশ জেলার হোল্ডিং সেন্টারে রয়েছেন ১৯ জন আটক ব্যক্তি। বাকি শিবিরগুলিতে আটক ব্যক্তির সংখ্যা ১০-এর নীচে বলে প্রশাসন সূত্রে খবর।


Share