Arms Seized

কমিশনের নির্দেশের পরে সক্রিয় পুলিশ, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কল‍্যাণীতে ধৃত একজন

পুলিশ সূত্রে খবর, রবিবার কল্যাণী পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অমিত মন্ডলের বাড়িতে হানা দেয় কল্যানী থানার পুলিশ। পুলিশি হানায় অমিত মন্ডলের বাড়ি থেকে একটি ওয়ান শাটার দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

অমিত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৮:২২

নির্বাচন কমিশনের নির্দেশের পরে সক্রিয় পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে কল্যাণী সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম অমিত মন্ডল(৪০)। তিনি কল্যাণীর তালতলা এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে খবর, রবিবার কল্যাণী পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অমিত মন্ডলের বাড়িতে কল্যানী থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের সেই অভিযানেই অমিত মন্ডলের বাড়ি থেকে একটি ওয়ানশাটার দেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপর অমিত মন্ডলকে গ্রেফতার করা হয়। 

সোমবার ধৃতকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আদালত সাতদিনের জেল হেফাজত দিয়েছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।


Share