Rape

আপত্তিকর ছবি-ভিডিয়ো দিয়ে ব্ল্যাকমেল! সোনারপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি আধিকারিক

ওই তরুণীকে পুলিশকে জানান, তাঁর বাবা প্লাবার হওয়ার দরুণ ২০১৯ সালে অমিতের বাড়িতে পাইপলাইনের কাজের জন্য গিয়েছিলেন। তখনই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে অভিযুক্ত ওই তরুণীকে একাধিকবার বাড়ি থেকে দূরে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীর দাবি, সেই সময়ে তিনি নাবালিকা ছিলেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০১:০৬

ফের ধর্ষণের অভিযোগ সোনারপুরে। এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ভূমি সংস্কার দফতরের আধিকারিকের বিরুদ্ধে। সোমবার অভিযুক্ত অমিত দে-এর বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতে অমিত-কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, পারিবারিক সূত্রে তরুণীর পরিবারের সঙ্গে পরিচয় ছিল অমিত দে নামে ওই আধিকারিকের। অভিযোগ, সেই সুযোগ নিয়েই কয়েকবছর ধরেই ওই তরুণীকে ধর্ষণ করে ওই আধিকারীক। শুধু তাই নয়, তরুণীর সঙ্গে আপত্তিকর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হতো বলেও অভিযোগ উঠছে। তবে বর্তমানে তরুণীর বিয়ের আয়োজন শুরু হলে প্রকাশ্যে আসে এই ঘটনাটি। অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ওই তরুণীকে পুলিশকে জানান, তাঁর বাবা প্লাবার হওয়ার দরুণ ২০১৯ সালে অমিতের বাড়িতে পাইপলাইনের কাজের জন্য গিয়েছিলেন। তখনই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে অভিযুক্ত ওই তরুণীকে একাধিকবার বাড়ি থেকে দূরে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীর দাবি, সেই সময়ে তিনি নাবালিকা ছিলেন। তাঁর বিকৃত ছবি এবং ভিডিয়ো পরিবারের সদস্যদের দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়।

তবে সম্প্রতি তরুণীর বিয়ে ঠিক হলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে৷ তরুণীর দাবি, অভিযুক্ত নিজেই পাত্রের বাড়িতে গিয়ে এই ঘটনার কথা জানিয়েছে। এরপরে তরুণীর বিয়ে ভেঙে যায়। তরুণীর পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্ত অমিত দে-কে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।


Share