Train Accident

মদ্যপানের নেশা কেড়ে নিল প্রাণ, ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু অসমের বাসিন্দার

মঙ্গলবার সকালে কোচবিহারের মাথাভাঙা ব্লকের হাজরাহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মাথাভাঙা
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:০১

চলন্ত ট্রেনের মধ্যেই মদ্যপানের তাগিদ। আর তার জেরেই ভয়াবহ পরিণতি। মঙ্গলবার সকালে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। কোচবিহারের মাথাভাঙা-১ নম্বর ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধরণী মচাহারি (৪৮)। তিনি অসমের বাসিন্দা। এ দিন ট্রেনে করে সফর করছিলেন ধরণী। তাঁর সঙ্গে তাঁর দাদা ছিলেন। মৃতের দাদার দাবি, ধরণী দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন। ট্রেনে ওঠার পর দীর্ঘক্ষণ মদ্যপান করতে না পেরে তিনি অস্থির হয়ে পড়েন। সেই অবস্থাতেই তিনি আচমকা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


Share