Pakistan Blast

শুক্রবারের নমাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের মসজিদ, দু’টি ঘটনায় নিহত ছয় পুলিশকর্মী-সহ ১৭ জন, জখম ৬০ জন

গত কয়েক বছরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিদ্রোহীরা হামলা চালিয়েছে। হামলার সংখ‍্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে পাকিস্তান বিদ্রোহীরা তাদের কার্যকলাপ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে।

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭

শুক্রবারের নমাজ চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মসজিদ। জানা গিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগানিস্তান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছ’জন পুলিশকর্মী রয়েছে। নমাজ পড়তে আসা ৬০ মানুষ বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দুপুরে কোহাটের পুরনো পুলিশ লাইন্সের মসজিদে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থলটি খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ওই মসজিদের দেওয়ালে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে। এর পরেই জোরালো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মসজিদের ছাদ ধসে পড়েছে। মসজিদের বাইরে একটি বড় গর্তও তৈরি হয়েছে। আহতদের অধিকাংশই ছিলেন নমাজ পড়তেই এসেছিল বলে পুলিশ জানিয়েছে।

ওই প্রদেশের পুলিশের এক আধিকারিক জানান, গাড়িটি মসজিদের গেটে ধাক্কা মারার পর বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে হামলাকারীরা গুলিও চলতে থাকে। বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় স্পেশাল ব্রাঞ্চের একটি ভবনের কাছেও দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে।

ঘটনায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছ’জন পুলিশকর্মী রয়েছে। বাকি ১১ জন স্থানীয় বাসিন্দা। কোহাট জেলার পুলিশ সুপার তাহের আলির এই ঘটনায় মৃত্যু হয়েছে। ৬০ জন নমাজ পড়তে আসা স্থানীয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর উদ্ধারকারী দল পৌঁছোয়। আহতদের একাধিক স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

পাকিস্তানের বিদ্রোহী সংগঠন ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি ২০২৫ সালের এপ্রিল মাসে গঠিত হয়েছিল বলে জানা যাচ্ছে। এই বিদ্রোহী সংগঠনের সঙ্গে হাফিজ গুল বাহাদুর গ্রুপ, হারকাত ইনকিলাব-ই-ইসলামি পাকিস্তান এবং লস্কর-ই-ইসলাম। এরা পাকিস্তানের বিদ্রোহী বলেই পরিচিত।

উল্লেখ্য, গত কয়েক বছরে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিদ্রোহীরা হামলা চালিয়েছে। হামলার সংখ‍্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে পাকিস্তান বিদ্রোহীরা তাদের কার্যকলাপ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে।


Share