Narendra Modi

ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ছুঁয়ে ইতিহাস, বিশ্বনেতাদের তালিকায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্সটাগ্রামে জয়েন করেন। গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজমাধ্যম অ্যাকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম সবচেয়ে এনগেজিং ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের তুলনায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭

বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ইন্সটাগ্রাম৷ সেই ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট প্রায় প্রত্যেকেরই রয়েছে। ঠিক তেমনই অ্যাকাউন্ট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা হল ১০০ মিলিয়ন। রাজনৈতিক একজন ব্যক্তিত্ব হিসেবে তিনিই একমাত্র ব্যক্তি, যার ১০ কোটি ফলোয়ার্স রয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্সটাগ্রামে জয়েন করেন। গত এক দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজমাধ্যমে অ্যাকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম সবচেয়ে এনগেজিং ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের তুলনায় তাঁর ফলোয়ারের সংখ্যা প্রায় দ্বিগুণ।

তথ্য অনুসারে, রাষ্ট্রনেতাদের ইন্সটাগ্রাম ফলোয়ার্সের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৩.২ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১৫ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট  লুলা সিলভা, তাঁর ফলোয়ার্স ১৪.৪ মিলিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান রয়েছেন পঞ্চম স্থানে, ফলোয়ার্সের সংখ্যা ১১.৬ মিলিয়ন। ষষ্ঠ স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, তাঁর ৬.৪ মিলিয়ন ফলোয়ার্স আছে।

ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায়ও অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদাহরণ হিসেবে বলা যায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা প্রায় ১৬.১ মিলিয়ন। অন্যদিকে, কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার্স সংখ্যা প্রায় ১২.৬ মিলিয়ন।


Share