Assembly Election 2026

দুই দফায় কলকাতায় আসছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী, নজরে শান্তিপূর্ণ নির্বাচন, বদ্ধপরিকর কমিশন কমিশন

বীরভূমে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পুরুলিয়ায় এবং মুর্শিদাবাদে ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী আগামী ১০ মার্চের মধ্যেই রাজ্যে চলে আসবে। দুই দফায় ৪৮০ কোম্পানি বাহিনী আপাতত মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রাস্তায় কেন্দ্রীয় বাহিনী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৪:২৩

প্রথম দফায় পূর্ব মেদিনীপুরে এসেছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। তবে প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে কলকাতায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে। কমিশন জানিয়েছে, দুই দফায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। প্রথম দফায় ১২ কোম্পানি বাহিনী আসছে। দ্বিতীয় দফায় ১৮ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। এ ছাড়াও, পূর্ব মেদিনীপুরে দুই দফা মিলিয়ে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে।

সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার কমিশনার, সমস্ত আইজি, ডিআইজি, জেলা পুলিশের সুপারদের সঙ্গে বৈঠক হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, দুই দফায় কলকাতায় ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। প্রথম দফার ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। পূর্ব মেদিনীপুরে দুই দফায় ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। পূর্ব বর্ধমানে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বীরভূমে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পুরুলিয়ায় এবং মুর্শিদাবাদে ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। দ্বিতীয় দফার কেন্দ্রীয় বাহিনী আগামী ১০ মার্চের মধ্যেই রাজ্যে চলে আসবে। দুই দফায় ৪৮০ কোম্পানি বাহিনী আপাতত মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কেন্দ্রীয় বাহিনী যে গাড়িতে যাবে সেই গাড়িতে ট্র্যাকিং যন্ত্র থাকবে। তা কেন্দ্রীয় ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। এ ছাড়াও, প্রত‍্যেকের বুকে থাকবে বডিক‍্যাম। কেন্দ্রীয় বাহিনীকে সহায়তা করার দায়িত্ব যে রাজ্য পুলিশের তা-ও বারবার স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।


Share