Gold Seized

লেক টাউনের পার্কে সন্দেহজনক গতিবিধি, ছ’কোটি টাকার সোনা সমেত গ্রেফতার দুই, হাওয়ালা চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

প্রায় চার কেজি সোনার বিস্কুট-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ, ধৃতদের কাছ থেকে চারটি দু'টাকার নোটও মিলেছে।

দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, লেকটাউন
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৩:০৩

লেকটাউনের বি-ব্লক পার্ক এলাকা থেকে প্রায় চার কেজি সোনা-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। টহলদারির সময় তাঁদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে একাধিক সোনার বিস্কুট উদ্ধার হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। এ ছাড়াও, ধৃতদের কাছ থেকে চারটি দু টাকার নোট উদ্ধার হয়েছে। এই নোটগুলির ব্যবহার কোনও বিশেষ সংকেত বা লেনদেনের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনায় বড় কোনও হাওয়ালা চক্রের যোগ থাকতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই ধৃত দুই যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া সোনার উৎস, কোথা থেকে তা আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার সকালে বিধাননগরের পুলিশ কমিশনার রাথর অমিতকুমার ভরত ডেপুটি কমিশনার দেবরাজ বিশ্বাসকে নিয়ে সাংবাদিক করেন। তিনি জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রয়োজনে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।


Share