Assembly Election

তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ, পোলিং এজেন্টকে দিয়ে বের করিয়ে দিলেন আইএসএফ

এ দিন ভুয়ো এজেন্ট বসানোকে কেন্দ্র করে খানাকুলের রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথের সামনেই আইএসএফ ও তৃণমূল প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

তৃণমূল কর্মী ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা, খানাকুল
  • শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১১:২৫

দ্বিতীয় দফা নির্বাচন শুরু হতেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির চিত্র ধরা পড়েছে। এ বার উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল বিধানসভা। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। অভিযোগ তুলেছে আইএসএফ। 

এ দিন ভুয়ো এজেন্ট বসানোকে কেন্দ্র করে খানাকুলের রাজহাটি-১ পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথের সামনেই আইএসএফ ও তৃণমূল প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আইএসএফের অভিযোগ, তাদের পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল তাদের এজেন্ট বসিয়ে দিয়েছে। তাদের এজেন্টকে রাত থেকে ভয় দেখিয়ে বুথে আসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়েই খানাকুলের আইএসএফের প্রার্থী বুথে গিয়ে ওই এজেন্টকে বের করে দেন।

পরে আইএসএফের প্রার্থী পোলিং এজেন্টকে বলে অভিযুক্তকে বুথ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে। ঘটনা প্রসঙ্গে সাদ্দাম হোসেন বলেন, “তৃণমূল সব চুরি করে। এখন ফর্মও চুরি করছে।”


Share