NIA Arrest TMC Leader

আত্মসমর্পণ করতে বেরিয়ে মাঝরাস্তায় গ্রেফতার শওকত মোল্লা, ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতাকে হেফাজতে নিল এনআইএ

বোমা বিস্ফোরণের টনায় আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এনআইএ তদন্তের দাবি করেন। শেষমেশ তা-ই হয়। পুলিশের হাত থেকে তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছেন একাধিক।

শওকত মোল্লা গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১২:৫২

অবশেষে আত্মসমর্পণ করতে বেরিয়ে মাঝরাস্তা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করল এনআইএ। তাঁকে এনআইএর দফতরে আনা হয়েছে। আগামীকাল বিচারভবনে হাজির করানো হবে।

গতকাল এনআইএ ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজ চিরুনি তল্লাশি চালায়। তাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, শুক্রবার শওকত নিজেই নিউ টাউনের এনআইএর দফতরে এসে আত্মসমর্পণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেন। সেই মতো বেরোন। কিন্তু মাঝপথেই বারুইপুরের কাছে এনআইএ শওকত মোল্লাকে গ্রেফতার করেছে।

বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত এনআইএ করেছে। বৃহস্পতিবার এই মামলার তদন্তে জীবনতলায় শওকত মোল্লার বাড়িতে এনআইএয়ের আধিকারিকেরা অভিযান চালান। সেই সময় শওকত বাড়িতে ছিলেন না। তাঁর ছেলে, ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় এনআইএয়ের আধিকারিকেরা তল্লাশি চালান। শেষমেশ তাঁকে না পেয়ে বেরিয়ে যায় তাঁরা।

ওই ঘটনায় আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এনআইএ তদন্তের দাবি করেন। শেষমেশ তা-ই হয়। পুলিশের হাত থেকে তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হয়েছেন একাধিক।


Share