Theft at a liquor store

মাঝরাতে মদের দোকানে চুরি, দামি মদ, টাকা ও একাধিক ইলেকট্রনিক্স জিনিস নিয়ে চম্পট দিল চোর

রবিবার রাতে দাদপুর থানার অন্তর্গত হারিটে মদের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক সমিত ঘোষ সোমবার সকাল ১১ টের সময় দোকান দোকান খুলে দেখেন সমস্ত দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে।

চুরি হয়ে যাওয়া মদের দোকান
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৫

হুগলির হারিটে একটি বিদেশি মদের দোকানে চুরি। দোকানের মালিক দোকান খুলে দেখে একাধিক দামি মদ, ৫০ থেকে ৬০ হাজার টাকা ও হার্ডডিস্কটি খোয়া গেছে। সম্পূর্ণ দোকানটিকে তছনছ করে দিয়েছে সেই দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমেছে দাদপুর থানার পুলিশ। 

রবিবার রাতে দাদপুর থানার অন্তর্গত হারিটে মদের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক সমিত ঘোষ সোমবার সকাল ১১ টের সময় দোকান দোকান খুলে দেখেন সমস্ত দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। সমিত ঘোষ জানান, ভাঙা জানালা দেখে প্রথমে সন্দেহ হয়েছিল। পরে দোকানের ভিতর ঢুকে দেখেন, দোকানের শোকেস থেকে দামি মদ গুলি আর নেই। 

ক্যাশ কাউন্টার থেকে প্রায় ৫০ হাজার টাকাও চুরি করে নিয়েছে ওই দুষ্কৃতী। শুধু তাই নয় দোকানের ভিতর সিসিটিভি ক্যামেরা ছিল। সেগুলির তারও কেটে দেয় চোর। সঙ্গে সঙ্গে দাদপুর থানায় খবর দেওয়া হয়। তারই এই ঘটনার তদন্তে নেমেছে।


Share