Fire Incident

শেওরাফুলি স্টেশনে আগুন! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, ঘটনাস্থলে দমকল

শেওড়াফুলি স্টেশনে স্টেশনের তিন ও চার  নম্বর প্লাটফর্মের মাঝে দুপুরে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, প্ল্যাটফর্মের মাঝে ওই অংশে বহুদিন ধরে আবর্জনা পরে ছিল।

দাউ দাউ করে জ্বলছে, স্টেশন চত্তরের আগুন।
নিজস্ব সংবাদদাতা, শেওরাফুলি
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৯:৩৭

বিরাটি, মধ্যমগ্রামের পর এ বার হুগলির শেওরাফুলি স্টেশনে আগুন। বৃহস্পতিবার দুপুর দু'টো নাগাত হঠাৎই আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 

শেওড়াফুলি স্টেশনে স্টেশনের তিন ও চার  নম্বর প্লাটফর্মের মাঝে দুপুরে হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, প্ল্যাটফর্মের মাঝে ওই অংশে বহুদিন ধরে আবর্জনা পরে ছিল। একাধিক বার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। এ দিন দুপুর বেলা হঠাৎই ওই আবর্জনার মধ্যে আগুনের ফুলকি দেখা যায়। 

ক্রমেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত গিয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নেভান। তবে কি কারণে এই আগুন লাগল তা জানা যায়নি।


Share